× Banner
সর্বশেষ
গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ

নোয়াখালী প্রতিনিধি

বৃদ্ধাকে রাস্তা পার করে দিতে গিয়ে নারী-শিশুসহ ২জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
sudharam thana

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও  অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে।  তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনাস্থলে স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করলে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত।  এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী একটি  ট্রাক চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রিয়াজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে।  লিখিত অভিযোগে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..