× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে ব্যবস্থাগ্রহণে কর্তৃপক্ষকে আইনী নোটিশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সরঞ্জাম

পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নামে লিগ্যাল নোটিশ দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি আইনজীবী এফএমএ রাজ্জাক। জানাগেছে, ৬ ফেব্রুয়ারী সংশ্লিষ্টদের নামে এ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় চিংড়ি নীতিমালা ২০০৮ এবং মহামান্য হাইকোর্টের রিটপিটিশন নং ৫৭/১০ মতে সুন্দরবন উপকূলীয় বসতী এলাকা ও কৃষি জমিতে নোনা পানি তুলে চিংড়ি চাষ করে আর্থসামাজিক ও পরিবেশের ক্ষতি থেকে বিরত থাকার আদেশ রয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে পৌরসভাসহ এ অঞ্চলে বছরের পর বছর ধরে পরিবেশ বিধ্বংসী লবন পানির চিংড়ি ঘের অব্যাহত আছে।

পাইকগাছা পৌর এলাকায় লবনপানি উত্তোলন বন্ধে ইতোপূর্বে উপজেলা পরিষদ ও পৌরসভায় সিদ্ধান্ত থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। প্রভাবশালী ব্যক্তিরা কৌশলে স্লুইস গেট ও ব্যক্তিগত কল গই দিয়ে লবন পানি উত্তোলন করে চিংড়ি ঘের করছেন। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করলে বিতর্কিত ব্যক্তিদের ইন্ধনে বয়রা ও শিববাটি স্লুইস গেট দিয়ে প্রথম শ্রেনির এ পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধ করা যায়নি। এতে বসতি এলাকার পরিবেশ নষ্ট ও কৃষি কাজ ব্যাহত হচ্ছে, একই সাথে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। নোনার কারনে পৌর এলাকার মানুষের ঘরবাড়ী নষ্ট হচ্ছে। প্রাণীসম্পদ, গাছপালা ও উদ্ভিদ এর মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। মিষ্টি পানির সংকট দেখা দিচ্ছে। নোনা পানির কারনে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এঅবস্থা অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামো গুলো ধংস হবে, পরিবেশ ও কৃষি ব্যবস্থা সংকটের মুখোমুখি পড়বে।

এ অবস্থায় লবনপানি মুক্ত করতে পৌরসভার বাসিন্দা আইনজীবী ও সাংবাদিক এফএম এ রাজ্জাক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পাউবো’র নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নামে নোটিশ দিয়েছেন। যার অনুলিপি কৃষি সম্পদ মন্ত্রনালয়, পানি সম্পদ মন্ত্রনালয়, খুলনা-৬ আসনের সংসদ সদস্যসহ খুলনা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..