× Banner
সর্বশেষ
মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বিকাশ প্রতারক গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
বিকাশ প্রতারক গ্রেপ্তার

সিলেটে এক বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ৪ ফেব্রুয়ারি রবিবার এক অভিযানে জকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ০৫ ফেব্রুয়ারি সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এপিবিএন। গ্রেপ্তার যুবক জকিগঞ্জ থানার কাজাসার এলাকার মো. আব্দুল খালিকের ছেলে মো. ইকবাল হোসেন কামরুল।

সংবাদ সম্মেলনে এপিবিএন জানায়, বিকাশে প্রতারণার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী গত ১২ জানুয়ারি সিলেট ৭ এপিবিএনের সাইবার টিমে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সাইবার টিম অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে।

এর মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর ৭ এপিবিএন এর অপারেশন টিম পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামরুল বিকাশ অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।


এ ক্যটাগরির আরো খবর..