× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

পিঁ আই ডি

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ সিইসির

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি কর্মকর্তারা জানান, রোববার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।

সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

এর আগে গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।


এ ক্যটাগরির আরো খবর..