× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রুপন কর অজিত

বরিশাল বিভাগের চার জেলায় আসছে ব্যালট পেপার 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
আসছে ব্যালট পেপার 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের  ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানোর কার্যক্রম শুরু করেছেন নির্বাচন কমিশন (ইসি)। এবার কমিশন দূরবর্তী এলাকাগুলোতে আগে ব্যালট পেপার পৌঁছানোর পদক্ষেপ নেয়।
সোমবার (২৫ ডিসেম্বর) তেজগাঁওয়ের গভমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। প্রথমদিন বরিশাল বিভাগের চার জেলা সহ মোট ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। বাকি জেলাগুলোতে পর্যায়ক্রমে নির্বাচনী এসব সরঞ্জাম পাঠানো হবে।
প্রথম দিন বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে। এছাড়া  গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি  জেলার ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হচ্ছে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও ব্যালট পেপার পাঠানো হবে। প্রতিটি গাড়িই প্রেস থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলায় জেলায় যাচ্ছে।
সিনিয়র সহকারী নির্বাচন কমিশন সচিব মো. শাহজালাল সাংবাদিকদের বলেন, বান্দরবন, রাঙামাটি জেলাগুলো অনেক দূরে। এসব জেলায় ব্যালট পেপার পাঠাতে অনেক সময় লাগে, হেলিকপ্টারেও পাঠাতে হয়। এই বিবেচনা করে দূরবর্তী এলাকাগুলোতে আগে পাঠাচ্ছি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে জেলায় জেলায় নির্বাচনি সামগ্রী পাঠাতে কোনও ধরনের ঝুঁকি নেই জানিয়ে মো. শাহজালাল বলেন, “সংশ্লিষ্ট জেলা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা ও সাথে পুলিশ এসেছে। নিরাপত্তার জন্য মোবাইল টিমগুলোও থাকবে।
প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল নিয়ে মামলাগুলো মাথায় রেখে ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। তবে অন্যান্য জেলায় আবার কবে পাঠানো হবে তা নির্বাচন কমিশন জানাবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে। এবার ৩০০ আসনে ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটার রয়েছে।
প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকেই ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করতে চায় ইসি।


এ ক্যটাগরির আরো খবর..