× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, ইউএনও সহ আহত ৩

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এক প্রকৌশলী নিহত। গুরুতর আহত ইউএনওসহ আরো ৩ জন। শনিবার (২ ডিসেম্বর) রাত বারটার দিকে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার অমরখানা সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা সেতু সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এলজিইডির প্রকৌশলী আবু সাঈদ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বিসহ ৩ জন।

নিহত আবু সাঈদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী হিসেবে কর্মরত।

অন্যদিকে আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বিসহ অন্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার (এপি) নবিউল করিম সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তেঁতুলিয়া থেকে ইউএনও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার ও উপজেলা সাবেক এলজিইডির প্রকৌশলীসহ চারজন একসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়িতে পঞ্চগড় যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে অমরখানা চেকরমারী এলাকায় সড়কে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী আবু সাঈদ নিহত হন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

 পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানায়, অমরখানা সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে থাকা একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..