× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

জানেন কি কেন ভাত খেলেই ঘুম পায়?

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

স্বাস্থ্য ডেস্কঃ দুপুরে পেট ভরে ভাত খেয়েছেন কী অমনি কোথা থেকে এককারি ঘুম উড়ে এসে চোখের পাতায় জুড়ে বসে। ব্যস, আর উপায় কী? ঢলতে ঢলতে কি আর কাজকর্ম করা যায়! অগত্যা, ভাত ঘুমটা দিয়ে নিতেই হয়। কাজপ্রেমীদের কাছে এটা কিঞ্চিৎ বিরক্তের হতেই পারে। তবে যাই বলুন, বাঙালির কাছে ভাত ঘুম বিষয়টাই আলাদা। এর মতো আরাম নাকি আর কোনও ঘুমেই মিলবে না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন ভাত খেলেই ঘুম পায়? এর পিছনে কিন্তু বিজ্ঞানসম্মত কারণ আছে।

শর্করাজাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নাশয় গ্রন্থি রক্তে ইনসুলিন হরমোন ক্ষরণ করতে শুরু করে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ভাত শর্করাজাতীয় খাবার। ভাত খেলেও ইনসুলিন ক্ষরণ হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ছাড়াও ইনসুলিনের আরও একটা কাজ আছে। ইনসুলিনের প্রভাবে ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটনিন-কে সক্রিয় করে তোলে। সেরোটনিন একপ্রকার নিউরোট্রান্সমিটার।  যা নার্ভের উপরে কাজ করে। সেরোটনিনের প্রভাবেই তাই ভাত খেলে ঘুম পায় আমাদের।


এ ক্যটাগরির আরো খবর..