× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পিআইডি

বিকেএসপিতে ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (অনার্স) কোর্স উদ্বোধন

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (অনার্স) কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ সময় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং, ফাইনাল রেঞ্জ শুটিং কমপ্লেক্স ও ছাত্র হোস্টেলের উর্ধ্বমুখী সম্প্রসারণেরও উদ্বোধন করা হয়।

গতকাল ১০ নভেম্বর শুক্রবার দুপুরে সাভারের জিরানীতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে এগুলোর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশে এই প্রথম সুনির্দিষ্টভাবে কোনো খেলার উপর অনার্স বা স্নাতক কোর্স বিকেএসপিতে শুরু হলো। এর ফলে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা যাতে আরো দীর্ঘ সময় নিয়মতান্ত্রিক অনুশীলনের মাধ্যমে পারফরম্যান্স ধরে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনতে পরে। সে লক্ষ্য অর্জনে অনার্স কোর্সটি চালু করা হয়েছে।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি তার বক্তব্যে এরকম এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

তিনি বলেন, অনার্স কোর্সটি চালু করার ফলে খেলোয়াড়দের একদিকে যেমন উচ্চ শিক্ষার সুযোগ হয়েছে, পাশাপাশি উন্নত জীবন গড়ারও সুযোগ সৃষ্ট হয়েছে। ক্রিকেট বিভাগে মোট ২৩ জন শিক্ষার্থীদের নিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (অনার্স) কোর্সের যাত্রা শুরু হলো। আগামীতে অন্যান্য ক্রীড়া বিষয়েও পর্যায়ক্রমে স্নাতক (সম্মান) কোর্সটি চালু করা হবে। উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২৩ এ বিকেএসপিতে স্নাতক (সম্মান) কোর্সটির ১ম বর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি ১ বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং, ফাইনাল রেঞ্জ শুটিং কমপ্লেক্স ও ৫নং ছাত্র হোস্টেলের উদ্বোধন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং এ ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এই ডিপ্লোমা কোর্সটি শুরু হওয়ার ফলে আগ্রহীদের বিদেশমুখী না হয়ে বিকেএসপিতেই সমমানের সনদ প্রদান করা হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, পিএসসি, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..