× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

নাটোর প্রতিনিধি

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নাটোরে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
নাটোরে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

বিএনপির সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নাটোর প্রেসক্লাব এলাকায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী নারী ও শিশুর ওপর বিএনপি-জামায়েতের সহিংসতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নাটোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নাটোর -নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ। মানববন্ধনে নারী বক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়নের ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। উন্নয়নের এই ধারা ব্যহত করতে  বিএনপি-জামায়াত জোট সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তাদের এই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..