× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

কাতারে সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
নোয়াখালী প্রবাসীর মৃত্যু

কাতারের দোহায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালীর সেনবাগের প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।  এ দুর্ঘটনায় আরও ৩ বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়।
নিহত জাফরুল ইসলাম লিটন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর  গ্রামের নিলাম বাড়ির আবদুস সাত্তার ওরফে জমিদার মিয়ার ছেলে।
গত রোববার (৫ নভেম্বর) কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন , ১২ বছর আগে জীবিকার সন্ধানে দোহায় পাড়ি জমান লিটন।  সেখানে সে একটি কোম্পানীতে গাড়িচালক হিসাবে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। কাতারের দোহায় একটি মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..