× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

বেনাপোল আবাসিক হোটেলের বয় নিহতর মামলায় আটক -২ পলাতক-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার চেকপোষ্ট এলাকার সোনারবাংলা আবাসিক হোটেলের কর্মচারী মফিজুর রহমান মুন্না(১৪) কে পিটিয়ে হত্যা করার অভিযোগে নিহত মুন্নার চাচা কবির হোসেন বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায়  ৩ জনকে আসামি করে মামলা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭ তারিখ ১১/০৫/১৬।

আসামিরা হলো Ñ হোটেল মালিক আবু তালেব, তার স্ত্রী নুরনাহার এবং ছেলে মিলন হোসেন। তিন জন আসামির ভিতর বেনাপোল পোর্ট থানা পুলিশ নুরনাহার ও তার ছেলে মিলনকে বৃহস্পতিবার গভীররাতে  গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেও বৃহস্পতিবার বেলঅ ১০ টার সময়  যশোর জেল হাজাতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যে হোটেলে অসামাজিক কার্যকালাপের দায়ে কয়েকবার হোটেল মালিককে জরিমানা এবং হোটেলটিকে সীলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু “উপর মহল”কে ম্যানেজ করে হোটেলটি খুলে আবার একই ব্যবসা চালু করেন মালিক আবু তালেব।

গত কয়েক দিন আগে হোটেলে অসামাজিক কার্যকালাপের কথা জেনে যায় আবু তালেবের পরিবার। পরিবারকে জানানোর জন্য তালেব কর্মচারী মুন্নাকে দায়ী করেন। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় তালেব মুন্নাকে হোটেলের ছাদে নিয়ে লাঠিপেটা করে স্বীকার করানোর চেষ্টা করেন। কিন্তু বেধড়ক মারার পরও সে অস্বীকার করলে তাকে হোটেলের সিঁড়ি থেকে ফেলা দেওয়া হয়। এসময় হোটেল মালিক প্রচার করতে থাকেন নেশা করে হোটেলের ছাদে থেকে মুন্না পড়ে গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তীর পরামর্শ দেন। কিন্তু সন্ধ্যা ৬.১০ টার দিকে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়।

নিহতের চাচা মোস্তফঅ বলেন, মুন্নার বাবা আরেকটি বিয়ে করে সেখানে থাকেন। ছেলেটি দীর্ঘ দিন ধরে হোটেলটিতে কাজ করত। সামান্য একটি বিষয় নিয়ে এভাবে ছেলেটিকে পিটিয়ে হত্যা করবে তা আমরা ভাবতেও পারিনি। এ হত্যাকান্ডের  সঠিক বিচার দাবি করেন তিনি।

এ ঘটনায় হোটেল মালিক তালেবের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, এ ঘটনায় সোনার বাংলা হোটেল মালিকের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তবে হোটেলের মালিক আবু তালেব পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..