× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ছাত্রদল-শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, আটক ৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
সিলেটে ছাত্রদল-শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ,

বিএনপি-জমায়াতের ডাকা তিন দিনের অবরোধের পাশাপাশি দ্বিতীয় দিনে সিলেটে যুবদলের ডাকা হরতালে ছাত্রদল-শিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

১ নভেম্বর বুধবার সিলেটের বন্দরবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় শিবির ও ছাত্রদলের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পথচারী ও সাংবাদিক আহত হন। তবে, তাৎক্ষনিক আটককৃতদের নাম পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বন্দরবাজারের জেলরোড এলাকা থেকে মহাজনপট্টি হয়ে করিম উল্লাহ মার্কেট এলাকায় একটি মিছিল বের করেন। এসময় পুলিশের একটি দল তাদের বাধা দিলে ছাত্রদলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। ঠিক সময়ে করিম উল্লাহ মার্কেটের উল্টো গলি থেকে বিশাল মিছিল বের করে জামায়াত শিবির। মিছিল নিয়ে তারা স্থানীয় করিম উল্লাহ মার্কেটের সামনের সড়কে অবস্থান নেয়। একই স্থানে ছাত্রদল আগে থেকেই অবস্থানে ছিল।

সেসময় করিম উল্লাহ মার্কেটের সামনের সড়ক দিয়ে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের এমদাদ-সুজেল ও জাওয়াদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রদল-শিবির তাদের ওপর হামলা করে। হামলাকালে ছাত্রলীগের বেশ কয়েজন নেতাকর্মীরা সটকে পড়লেও জেলা ছাত্রলীগের এম আর মুহিবসহ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে ও ইট পাটকেল ছুড়ে আহত করে শিবির ও ছাত্রদলকর্মীরা। পরে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারা পাল্টা ধাওয়া করে শিবির ও ছাত্রদলকে প্রতিহত করে মাঠ দখলে নেন।

এ বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..