× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে

নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে গরুসহ ৩ জন গ্রেফতার

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
nabiganj

সিলেট রেঞ্জ কর্তৃক চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে নবীগঞ্জ থানার পুলিশের অভিযানে পিকআপ গাড়ী,গরুসহ ৩ জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ১৩ অক্টোবর শুক্রবার নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশনায় নবীগঞ্জ থানার একদল পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-১৬১/২২ এবং সিআর-২১৮/২৩ মামলার ওয়ারেন্ট ভূত্ত পলাতক আসামী রানীগাঁও গ্রামের এনাম উদ্দিন এর পুত্র আব্দুল আজিজ, ফুটারমাটি গ্রামের মাজিদ আলীর পুত্র ইয়ার হোসেনকে গ্রেফতার করেন।
তাছাড়া অভিযান পরিচালনাকালে চোরাইকাজে ব্যবহৃত নাম্বার বিহীন একটি পিকআপ গাড়ী এবং ২টি চোরাই গরুসহ সুনামগঞ্জ জেলার ছাতক এলাকার সেলিম মিয়ার পুত্র ইসমাঈল (২৫)কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ -১৪/১০/২৩খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড মামলা রুজু করা হয়।শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী।


এ ক্যটাগরির আরো খবর..