× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টার

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন পুরান ঢাকার ইসলামপুর রোডে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
saloon library

সেবা নিতে সেলুনে আসা গ্রাহকদের জন্য বই পড়ার সুযোগ সৃষ্টি করতে পুরান ঢাকার ইসলামপুর রোডে ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সৈয়দ আওলাদ হোসেন লেইনস্থ নিউ ঢাকা সেলুনে এর উদ্বোধন করেন ভোরের আলো পাঠক ফোরাম ঢাকা পরিবারের সভাপতি সফিকুল ইসলাম। এ সময় সেলুনের স্বত্বাধীকারী বাবুল চন্দ্র শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর বিপুল কুমার শীল, লেখক আহমেদ জাকির, নাট্যকর্মী শাহীন বাদশা, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সফিকুল ইসলাম বলেন, ‘এ যুগে বই পড়ার সময় কম। এ অবস্থায় গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ এর মত উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে অনেক মানুষই বই পড়ায় আগ্রহী হবে। এ উদ্যোগ যেন দীর্ঘস্থায়ী হয়।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’


এ ক্যটাগরির আরো খবর..