× Banner
সর্বশেষ
শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো -ভূমিমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরণের রাজনৈতিক কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার নির্বাহী ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেন।

আজ সোমবার সকালে এ সিদ্ধান্তের বিষয়টি জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িক নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আদেশে বলা হয়, চলমান ক্লাস পরীক্ষা অব্যাহত রাখাসহ ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরণের মিছিল-মিটিং, সমাবেশ, মহড়া, র‌্যালি, মানববন্ধন, বহিরাগতদের প্রবেশ, ছাত্র সংগঠনের দলীয় টেন্টে অবস্থান করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ক্যাম্পাসের সার্বিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে এ নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে। সময়-সুযোগ বুঝে তা প্রত্যাহার করে নেয়া হবে।

গত ৪ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের অপসারণ দাবিতে পৃথক দুটি শিক্ষক সংগঠন মানববন্ধন করার চেষ্টার সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল আলমসহ সাতজন আহত হন। এ সময় ভাঙচুর চালানো হয় প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে।

এ ঘটনার তদন্তের স্বার্থে দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..