× Banner
সর্বশেষ
সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু

পিঁ আই ডি

নবী (সা.) এর জীবন ও কর্মের আদর্শকে আমাদের ধারণ ও চর্চা করতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
রাসূল (সা.) এর আদর্শ

 ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাসূল (সা.) আদর্শ অনুকরণীয়। নবী (সা.) এর জীবন ও কর্মের আদর্শকে আমাদের ধারণ ও চর্চা করতে হবে। ঈদে মিলাদুন্নবী উদযাপনে ইসলামিক ফাউন্ডেশনের সারাদেশে যেসকল আয়োজন করেছে তা নবী (সা) আদর্শ অনুসরণে প্রেরণা যোগাবে।’

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যকালে এসব কথা বলেন।

বিশ্বজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেন, ‘ প্রতিযোগিতা ও চর্চার মাধ্যমে একটি ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলে। নীতি-নৈতিকতা মানুষকে সুনাগরিক গড়ে তোলে। ধর্মীয় মূল্যবোধ বিকাশে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার ও আলোচক হিসেবে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশের মহাপরিচালক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪৫ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গত ২৭ সেপ্টেম্বর থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানে আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..