× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা যুব মহিলা লীগের কমিটি অনুমোদন দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে রক্ষিত প্রকৃতিতে নব গঠিত যুব মহিলা লীগের ওই পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বশিরা পলির নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী শামীম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নার্গিস খাতুন, অ্যাড. রুত শোভা মন্ডল, যুব মহিলা লীগ নেত্রী রোকসানা কামাল, লতিফুন নেছা লতা, রোজিনা খাতুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..