× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

ডেস্ক রিপোর্টার

ইন্দোনেশিয়া এই প্রথম চালু করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির ট্রেন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
indonesia

চীনের অর্থায়নে ইন্দোনেশিয়া সোমবার এই প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ গতির ট্রেন চালু করেছে। চীনের সহযোগিতায় মাল্টি বিলিয়ন ডলারের এই প্রকল্পকে প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘দেশের আধুনিকীকরণের প্রতীক’ হিসেবে বর্ণনা করে এটিকে স্বাগত জানিয়েছেন।

ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করা বুলেট ট্রেন ‘হুশ’ রাজধানী জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে চলাচল করবে। এই দুই নগরীর মধ্যে চলাচলে ট্রেনটির সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ১৪০ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে আগে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা।

রাজধানীর প্রধান স্টেশনে এক অনুষ্ঠানে ইউদোদো বলেন, ‘জাকার্তা-বান্দুং হাই-স্পীড ট্রেনটি আমাদের দক্ষ, বন্ধুসুলভ এবং সমন্বিত গণ পরিবহন ব্যবস্থার একটি নিদর্শন।’ ‘এটি গণ পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশের আধুনিকীকরণের প্রতীক যা অন্যান্য পরিবহনের সাথে নির্বিঘেœ সংযোগ স্থাপন করছে।’ ইউদোদো বলেন, ৬শ’ যাত্রী পরিবহন ক্ষমতার ট্রেনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির একটি পরিবহন।

প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল পাঁচ বিলিয়ন ডলার এবং ২০১৯ সালের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। যাই হোক নির্মাণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ থাকার এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এটির কাজ শেষ করতে বেশি সময় লাগে এবং ব্যয়ও অনেক বেড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..