× Banner
সর্বশেষ
গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ

পিঁ আই ডি

জাতিসংঘের সাধারণ সভার হাই-লেভেল সপ্তাহ সফলভাবে সম্পন্ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
হাই-লেভেল সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী

গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার হাই- লেভেল সপ্তাহ সফলভাবে শেষ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী গত ১৫-১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কিউবার হাভানায় ÒSummit of Heads of State and Government of the G77+ China on the Current Development Challenges: the Role of Science, Technology and Innovation” এ অংশ নেন এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী নিউ ইয়র্কে পর্যায়ক্রমে ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভার ৭৮তম অধিবেশনে অংশ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক Mr. Tedros Adhanom Ghebreyesus-এর সাথে বৈঠকে অংশ নেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন মিস. সায়মা ওয়াজেদ হোসেন বৈঠকে উপস্থেত ছিলেন। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সভায় মানসিক স্বাস্থ্য উন্নয়নসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যাদি ও করণীয় বিষয়াদি তুলে ধরে বৈঠক করেন। স্বাস্থ্যমন্ত্রী চীন, মালয়েশিয়া, অ্যান্টিগা ও বারবুদা, ভুটান, শ্রীলংকার উচ্চপদস্থ প্রতিনিধিবর্গের সাথে একাধিক বৈঠকে অংশ নেন।

বৈঠকগুলোতে স্বাস্থ্যমন্ত্রী মহামারী প্রতিরোধে করণীয় বিষয়াদি ও করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের কারণ তুলে ধরেন। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী H. E. Mr. Abdulla Ameen Ahmed Naseem, ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী H. E. Budi Gunadi Sadikin এর সাথে স্বাস্থ্য সেবা বৃদ্ধিতে করণীয় বিষয়াদি নিয়ে বৈঠক করেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী Helen Clerk এর সাথেও একটি বৈঠকে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকগুলোতে স্বাস্থ্যমন্ত্রী মানসিক স্বাস্থ্য, বিশ^ব্যাপি মহামারি মোকাবিলা, যক্ষ্মা রোগ প্রতিরোধ, উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্যসেবা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের সফলতাসহ সংক্রমক ও অসংক্রমক রোগ প্রতিরোধ করতে বিশ^ স্বাস্থ্য ব্যবস্থায় সমন্বয় ও উন্নয়ন জোরদার করা প্রসঙ্গে নানারকম গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।


এ ক্যটাগরির আরো খবর..