× Banner
সর্বশেষ
পদ্মা সেতু এবং যমুনা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন পারাপার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -১ সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান অপরিহার্য -তথ্যমন্ত্রী এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূস ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ৬ শিশুর মৃত্যু; আদ-দ্বীন হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট

ডেস্ক রিপোর্টার

মাশা আমিনির মৃত্যুবার্ষিকীতে ইরানে গার্ডকে গুলি করে হত্যা

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
iran

ইরানে মাশা আমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানকালে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সাথে যুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সরকারি সংবাদ মাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের নুরাবাদ শহরে শনিবার সন্ধ্যায় বাসিজ আধাসামরিক বাহিনী লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারী গুলি চালায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

বার্তা সংস্থাটি হামলাকারীর পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে। এদিকে মাশা আমিনীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে শনিবার কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপের লোকজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, সঠিকভাবে হিজাব না পরার কারনে মাশা আমিনীকে দেশটির নৈতিক পুলিশ গ্রেফতার করে এবং ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশী হেফাজতেই তার মৃত্যু হয়। এ মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা কয়েকমাস স্থায়ী হয়। এ সময়ে নিরাপত্তা সদস্যসহ কয়েকশ লোক প্রাণ হারায়।


এ ক্যটাগরির আরো খবর..