× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ফকিরহাটে ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রলির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই ভ্যানচালক আজগর আলী হাওলাদার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর)সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবী দুর্ঘটনাস্থলেই ভ্যানচালকের নিথর দেহ পড়ে ছিল।

নিহত আজগর আলী হাওলাদার (৬০) গোপালগঞ্জ সদরের নিচুপাড়ার গোয়াটা এলাকার মৃত জনাব আলী হাওলাদারের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান জানান, সকালে ভ্যানচালক আজগর আলী গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে ফকিরহাটের দিকে আসছিলেন। ভ্যানটি খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বাইপাস সড়ক দিয়ে আসা একটি ট্রলির সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন ভ্যানচালক আজগর।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..