× Banner
সর্বশেষ
জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

ঝিনাইদহ প্রতিনিথি

কালীগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
কালীগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপি’র আয়োজনে শহরের নিমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নলডাঙ্গা সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুবার রহমান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধ সরকার ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে। বিদেশী স্যাংশন নয় দেশের মানুষ স্যাংশন দিলে সরকার পালাবারও সুযোগ পাবে না। এই অবৈধ সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..