× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছার জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারীর নামে থানায় অভিযোগ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
জোনাকি গ্রাম উন্নয়ন সমবায়

খুলনার পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারী কাউন্সিলর কবিতা রানী দাশের নামে থানায় অর্থ আত্মসাৎ এর অভিযোগ দায়ের। অভিযোগটি করেছেন অত্র সমিতির সভাপতি মোহাম্মদ আলী গাজী।

পাইকগাছা থানার অভিযোগ সুত্রে জানা যায়, পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারী হিসাবে কাউন্সিলর কবিতা রানী দাশ নিয়োজিত ছিলেন। তিনি সমিতির সদস্যদের নিকট থেকে লোন ও সঞ্চয় এর টাকা আদায় করে ২০১০ সাল হতে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত সঠিকভাবে সমিতির টাকা জমা দিয়েছেন। এর পর হতে তিনি সমিতির আদায়কৃত অর্থ, লোনিদের তালিকা, ঋণ খেলাপি দের তালিকা, অনাদায়ী রশিদ বই, আদায়কৃত হিসাবের সীট সহ সকল হিসাব নিকাশের কাগজ পত্র সমিতি বরাবর জমা না দিয়ে গায়েব করেছেন। সদস্যদের নিকট থেকে লোন ও সঞ্চয় আদায়কৃত অর্থ প্রায় দেড় কোটি টাকার হিসাব সমিতিতে জমা দেন না। উক্ত অর্থ এবং সমিতির সকল প্রকার কাগজ পত্র না পাইলে সমিতির বড় ধরনের ক্ষতি সাধন হইবে। এ সকল অর্থ এবং সমিতির সকল প্রকার ডকুমেন্টস উদ্ধারের জন্য আপাতত থানায় অভিযোগ দায়ের করেছি।

এ দিকে সমিতির আদায়কারী কাউন্সিল কবিতা রানী দাশ বলেন, আমি দীর্ঘদিন সমিতির আদায়কারী হিসাবে কাজ করেছি। সমিতি’র লোনের কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে সমিতি বরাবর জমা দেওয়া হয়েছে। যার সকল প্রকার প্রমাণ আমার কাছে রয়েছে। চাইলে সকল প্রকার প্রমান দেওয়া যাবে। সমিতির কর্মকর্তারা কে কি করেছে তা আমার জানা নাই।


এ ক্যটাগরির আরো খবর..