× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামবাসীর পিটুনিতে এক যুবক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
পিটুনিতে এক যুবক নিহত

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামবাসীর পিটুনিতে মাসুদ রানা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত মোহরাব হোসেন মোল্লার ছেলে মাসুদ রানা, ইসমাইল খাঁর ছেলে জুলফিকার আলী খাঁ, সুবলকাঠি গ্রামের মনসুর আলীর ছেলে ইসরাফিল হোসেন, শামীম মোল্লার ছেলে সজীব, কড়েবাইল গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুমন হোসন।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, একদল যুবক বুধবার দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের একটি বাড়িতে বসে গভীর রাতে নেশাদ্রব্য পান করছিলো। এসময় পূর্ব শত্রæতার জের ধরে আরেক দল যুবক তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে ৫ যুবক গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে।

এসময় আহত ৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। ময়না তদন্তের জন্য মদেহটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..