× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বাড়ী-ঘর ভাংচুর লুটপাট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের নামে মামলার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক ও ভুক্তভোগীরা।

সেসময় তারা অভিযোগ করে বলেন, গত ২১ জুলাই আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে সংঘর্ষে হানিফ নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মামলা করেছে। সংঘর্ষের সময় তারা ছিলো না যা ভিডিও ক্লীপে দেখা যাচ্ছে। হত্যা মামলাকে পুঁজি করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করছে তারা। তাই মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্চে না। ঘটনার সময় করা ভিডিওতে দেখা যায় যাদের নামে মামলা করা হয়েছে তাদের একজনও সেখানে উপস্থিত নেই। শুধু আমাদের ফাঁসাতে এ মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল মালেক, রাসেল হোসেন, সাইদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..