× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
গৌরনদীতে জাতীয় শোক দিবস

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, আব্দুল হালিম সরদার প্রমূখ।

অপরদিকে দুপুর ১২টায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান। বাদ জোহর দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..