× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

বিচারব্যবস্থা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বর্তমান সরকার বিচারব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। বিচারের নামে দীর্ঘসূত্রতা বিচার না পাওয়ারই শামিল।  এই জন্য সরকার বিচার ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে একে আধুনিকায়ন করতে চাচ্ছে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে যশোরে স্থাপিত হয়েছে দেশের বিচার ব্যবস্থায় প্রথম তথ্য সেবাকেন্দ্র।একইসঙ্গে যশোর জজকোর্ট চত্বরকে ওয়াইফাই জোনে পরিণত করা হয়েছে। পর্যায়ক্রমে কোর্ট এলাকাকে পেপারলেস অফিসে পরিণত করা হবে বলে তিনি মতামত প্রকাশ করেন।

শনিবার দুপুরের যশোর জজকোর্টের কনফারেন্স রুমে বিচার প্রদান ও গ্রহণকারী এবং আইনের সহায়তাকারী বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদেও সাথে মতবিনিমিয়কালে আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের সচিব এএসএসএম জহিরুল হক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আইন মন্ত্রণালয়ের উপসচিব বিকাশ চন্দ্র সাহা, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, খুলনার  জেলা জজ মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জিপি সোহেল  সোহেল শামীম, বারের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস প্রমুখ বক্তৃতা করেন। এর আগে প্রধান অতিথি যশোর জজকোর্ট চত্বরে  তথ্যকেন্দ্র এবং ওয়াইফাই জোন কার্যক্রম উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..