× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন  

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা।
সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মালেক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাত মাস আগে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আকাশের (১৯) সাথে একই ইউনিয়নর ৭নম্বর ওয়ার্ডের কিশোরীর (১৮) মুঠোফোনে আলাপের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এবং স্বর্ণ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে। সোমবার সকালে প্রেমিক আকাশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত প্রেমিক মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়। প্রেমিকের মুঠোফোন বন্ধ পেয়ে ওই কিশোরী দুপুরের দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম. মহিউদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি শুনেছি।  তবে ভুক্তভোগী কোনো পরিবার আমার কাছে অভিযোগ করেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানা নেই।  এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..