× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

ডেস্ক

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে খুন প্রান্ত মিত্র

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে খুন প্রান্ত

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে খুন হয়েছেন প্রান্ত মিত্র নামে (২৩) নামে এক কলেজছাত্র।

মঙ্গলবার (২৫ জুলাই) ফরিদপুরে ভোর সাড়ে ৬টার দিকে শহরের আলীপুর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রান্ত মিত্র সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের বিকাশ মিত্রের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরে ওয়ারলেসপাড়ায় বসবাস করছেন। প্রান্ত মিত্রের বাবা শহরের দীপশিখা স্কুলে শিক্ষকতা করেন।

জানা যায়, সোমবার রাত ২টার দিকে প্রান্ত মিত্রের বন্ধু হৃদয় ফোন করে বলেন, আমার বোনের সন্তান প্রসব হবে। অপারেশন করতে রক্ত লাগবে। রক্ত দেওয়ার জন্য প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হন। পরে মঙ্গলবার ভোর হতে চললেও প্রান্ত আর বাসায় ফেরেনি। বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের পাশ থেকে প্রান্ত মিত্রের মরদেহ দেখতে পায়।

কোতোয়ালী থানার এসআই মো. শামিম হোসেন বলেন, ভোরে আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে, কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..