× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

পিরোজপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক এলাকার একটি সাইক্লোন সেন্টারের পাশ থেকে অনিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর থেকে অনিমার স্বামী পলাতক রয়েছে। তবে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে অনিমাকে তার স্বামী নির্যাতন করতো বলে অভিযোগ করেছেন স্বজনরা।


এ ক্যটাগরির আরো খবর..