× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
syleht awami league

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে সোমবার (২২ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।

সোমবার বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ দাবি করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদ করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় রাজপথে আছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় আনার দাবি করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..