× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে নগরীতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
mayor liton

দৃষ্টিনন্দন, আলোকায়ন ও গ্রীনসিটি রাজশাহী মহানগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন আবারও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করি।

এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ মে) বিকাল ৪টায় নগরীর স্বচ্ছ টাওয়ার থেকে শুরু করে তালাইমারী শহীদ মিনার পর্যন্ত সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ও আবু হেনা মোস্তফা জামানের নেতৃত্বে একদল সাংবাদিক নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তারা বিভিন্ন ফুটপাত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ জণগনের হাতে লিফলেট বিতরণ করেন। সেই সাথে নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র লিটনকে ভোট দিয়ে নির্বাচিত করতে অনুরোধ জানান ভোটারদের। এ সময় নেতৃবৃন্দ নির্বাচনের পূর্ব মূহূর্ত পর্যন্ত পুরো সিটি করপোরেশান এলাকায় প্রচারনা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এর আগে শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় পুরো সাহেব বাজারে নির্বাচনি প্রচারণা ও লিফলেট বিতরণ করা করেন তারা। নির্বাচনি প্রচারনায় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ে কাগজ পত্রিকার রাজশাহী ব্যুরো এবং সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক বাংলার বিবেক ও রাজশাহীর সময় ডট কম অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক এবং মতিহার বার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মুগণী নীরো, দৈনিক বার্তা ও দৈনিক খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং উত্তর কোণ পত্রিকার রাজশাহী ব্যুরো, মোঃ মাসুদ রানা রাব্বানী, সাংবাদিক ইফতেখার আলম বিশাল, আল-মারুফ, আকাশ সরকার, আহম্মদ মোস্তফা শিমুল, শেখ মোঃ রুমেল, মিজানুর রহমান টনি, ইব্রাহিম হোসেন সম্্রাট, মোঃ রানা, মোঃ আলাউদ্দিন, পারভেজ ইসলাম, হৃদয় পারভেজ, সারোয়ার জাহান বিপ্লব, মাসুদ আলী পুলক, বাবুল, মোমিন, মামুনুর রহমান, রাতুল সরকার, অভিলাষ দাস তমাল, মোঃ হারুনুর রশিদ, মোঃ জুবায়ের আলম রাজন, আশরাফুল ইসলাম রাহিদ, দূর্জয় খান ও মোসাঃ জুলেখা খাতুন,।

এছাড়াও উপস্থিত ছিলেন, রয়েল, আশিক, রান্টু, সিহাব, ড্যানি, হাবিব, সজিব, আলী প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..