× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

উজ্জ্বল রায়, নড়াইল

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেপ্তার ৪

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
norail

নড়াইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত কুড়িগ্রাম থেকে পলাশ কুমার শিকদার (৩৫) কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পরিতোষ কুমার শিকদারের ছেলে।
অন্যদিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান এবং এএসআই  (নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে জুয়ার সরঞ্জামসহ ৩ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের রহিম সরদার (৪০), ইকরামুল শেখ (৩২) ও তৈয়বুর রহমান (৩২)।
আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদক ও জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..