× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মধুখালী প্রতিনিধি

অভির সুন্নতে খাৎনা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
modhukhali iftar

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও রাজনীতিক নেতা আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য সামসুল আলম সোনা মোল্যা’র আয়োজনে রিতা পারভীনের একমাত্র পুত্র রাফিন আলম অভি এর সুন্নতে খাৎনা উপলক্ষে সোনা মোল্যা’র নিজ বাড়ীতে রবিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্টানে কোরআন তেলওয়াত, ইসলামী শরিয়াহ্ মোতাবেক সুন্নতে খাৎনা ও রোজা এবং ইফতার মাহফিল উপলক্ষে আলাপ আলোচনা করা হয়।

আলোচনা করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মাদ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামারখালী ফেরীঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা।

পরিশেষে অভির সুন্নতে খাৎনা ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান উপলক্ষে শ্বশুর বাড়ীর দীর্ঘদিনের মনোমালিন্যে অবসান হলো। আর মনে কোন গ্লানি রইলো না। শ্বশুর আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, শ্বাশুরী আড়পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নাহার বেগম, স্যালক রতন মন্ডল সহ আতয় স্বজন সকলেই মিলেমিশে ইফতার ও পরবর্তী ভোজে মিলিত হন। এটাই পরম করুনাময় সৃষ্টিকর্তার মহিমা।

এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবর আলী বাবু শিকদার, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দবির হোসেন খাঁন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

পরিশেষে বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল ও তার পরিবার বর্গ নাতী ছেলে অভিকে সুন্নতে খাৎনা উপলক্ষে সোনার গলার চেইন দিয়ে জামাই সামসুল আলম মোল্যা সোনা ও মেয়ে রিতা পারভীন এবং নাতী-নাতনী সহ আতয়-স্বজন সবাইকে সাদরে গ্রহন করে নিলেন।


এ ক্যটাগরির আরো খবর..