× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

যশোর ডিসি অফিসের স্টাফ পরিচয়দানকারী কে এই জসীম?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

যশোর প্রতিনিধি : নাম তার জসীম উদ্দীন। যশোর ডিসি অফিস ও বিআরটিএ অফিসে আশপাশে ঘুরাঘুরি করেন সব সময়। নিজেকে ডিসি অফিসের স্টাফ বলে পরিচয় দেন। আর সুযোগ বুঝে ডিসি অফিসে কাজ করতে আসা লোকদের থেকে কৌশলে হাজার হাজার টাকা হাতিয়ে নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জসীম উদ্দীনের বাড়ি যশোর সদর উপজেলার ভাতুড়িয়া পশ্চিমপাড়ায়। তিনি ওই এলাকার আবু তালেবের ছেলে। মুলত ডিসি অফিস ও বিআরটিএ অফিসের দালালি জসীম উদ্দীনের পেশা। দালাল পরিচয় গোপন রেখে নিজেকে ডিসি অফিসের স্টাফ পরিচয় দিতে স্বাচন্দ্যবোধ করেন। ডিসি অফিসে খাসজমি বন্দোবস্তসহ বিভিন্ন কাজে আসা লোকদের বাগিয়ে নেন তিনি। এর পর নানা কৌশলে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে বিআরটিএ অফিসে দালালির কাজ করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ডিসি অফিসের দোহাই দিয়ে জসীম উদ্দীন তার নিজ এলাকায় অধিপত্য বিস্তার করছেন। ডিসি অফিসের কর্মকর্তাদের সাথে তার ভাল সম্পর্ক বলে প্রচার করে থাকেন। যার কারনে ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলে না। কেউ তার কথার প্রতিবাদ করলে তার উপর হামলা চালান। সম্প্রতি তিনি শাহিদা বেগম নামে স্থানীয় এক মহিলার বাড়ি ভাংচুর করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় জিয়াউর রহমান জানান, ‘জসীম উদ্দীন এলাকায় নানা অপকর্ম করে উল্টো ডিসি অফিসের লোকদের দিয়ে সাধারন লোকদের শায়েস্তা করার ভয় দেখান। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। স্থায়ীরা তার অত্যাচারে অতিষ্ঠ।’ এজন্য জসীম উদ্দীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যশোরে জেলা প্রশাসনসহ উদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..