× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

৪০ ডিগ্রি তাপদাহে বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

সারাদেশে শুরু হয়েছে অসহনীয় তাপদাহ। মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরইমধ্যে তাপমাত্রা উঠে গেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে বিরাজ করবে।

তবে বাতাসে অতিরিক্ত আদ্রতার কারণে গরম অনুভূত হবে আরো বেশি। মঙ্গলবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বাতাসে ৮৪ শতাংশ আদ্রতা রেকর্ড কর‍া হয়েছে। বাতাসের গতি ১০ থেকে ১৬ কিলোমিটার। বইছে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে

বৃহস্পতিবার বিকেল ও পরদিন শুক্রবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে অ্যাকুওয়েদার। আর বৃষ্টি হলেও তা ২ মিলিমিটারের নিচেই থাকবে।

শনি ও রবি বার তাপমাত্রা আরো বেড়ে ৪১ ডিগ্রিতে পৌছে যাবে। তবে পরদিন ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা কমতে থাকবে। ৫ মে পর্যন্ত ৩০ থেকে ৩২ ডিগ্রিতে উঠানামা করবে তাপমাত্রা।

গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সারাদেশে বিরাজ করছে অসহনীয় গরম। কিন্তু মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহ হাঁসফাঁস করছে মানুষ। বেড়ে গেছে গরমজনিত ও পানিবাহিত রোগ। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা পড়েছেন অবর্ণনীয় বিড়ম্বনায়।


এ ক্যটাগরির আরো খবর..