× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

ফিরতে পারবেন তো মালিঙ্গা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

টেস্ট ও ওয়ানডের ক্ষেত্রে প্রশ্নটার উত্তর ভিন্ন ভিন্ন হয়। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে কার্যকর বোলারের কথা উঠলে সবচেয়ে বেশি উচ্চারিত হয় লাসিথ মালিঙ্গার নামই।

এই সংস্করণে ব্যাটিংয়ে যা ক্রিস গেইল, বোলিংয়ে তা মালিঙ্গা। দুজনই সমান ভয়ংকর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট (৯৮ ম্যাচে ১৪৩) তাঁর। এবারও তাই আইপিএলে মালিঙ্গার দল মুম্বাই ইন্ডিয়ানস খুব আশা নিয়ে তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু সেই মালিঙ্গা চোটের কারণে ছিটকে গেলেন এবারের আইপিএল থেকে।
চোটের কারণেই ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। এর পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেই পারেননি। পুরো সুস্থ না হওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেটও (এসএলসি) তাই তাঁকে আইপিএলে খেলতে দিতে চায়নি। মালিঙ্গা অবশ্য গত শুক্রবারই দেশ থেকে এসে যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। বোর্ডের চিকিৎসকের ছাড়পত্র ছাড়া আইপিএল খেলতে চলে আসায় তাঁকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিল এসএলসি। এর আগেই এসএলসির সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা হুমকি দিয়ে রেখেছিলেন, অনুমতি ছাড়া যদি মালিঙ্গা আইপিএলে যায়, সে ক্ষেত্রে তাঁকে ডাগ-আউটে বসে থেকেই ফিরে আসতে হবে।
পরশু মুম্বাইয়ের হয়ে অনুশীলনের সময়ই মালিঙ্গার বাঁ হাঁটুতে পুরোনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠে। পরদিনই দেশে ফিরে যান। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মালিঙ্গাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন। তারপরই শ্রীলঙ্কা ক্রিকেট পরবর্তী করণীয় ঠিক করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

যদি তাই হয়, তবে শ্রীলঙ্কার আসন্ন ইংল্যান্ড সফর ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন না মালিঙ্গা।
হাড়ের এই চোটটা সাধারণত হয় অতিরিক্ত ধকলের কারণে। ক্রিকেটারদের চেয়ে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলারদের মধ্যেই এটির প্রকোপ বেশি।

ডান হাঁটুতে এমন একটা চোট ক্যারিয়ারজুড়েই ভুগিয়েছে মালিঙ্গাকে। ২০০৮ সালে এই চোটের কারণেই ১৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল।

২০১০ সালে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায়ও বলে দেন। ২০১৪ সালে বাঁ অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাতে হয়েছে, এবার বাঁ হাঁটুতেও অস্ত্রোপচার করাতে হলে আগামী আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলতে পারবেন না মালিঙ্গা। কে জানে, সেটি তাঁর ক্যারিয়ারের জন্যই হুমকি হয়ে ওঠে কি না! ক্রিকইনফো।


এ ক্যটাগরির আরো খবর..