× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

পিআইডি

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে -ডা. দীপু মনি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে
তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এছাড়া ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন শেখানোর পরিকল্পনা চালু করা হয়েছে।

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এছাড়া ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন শেখানোর পরিকল্পনা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। সরকার চায় প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সকল শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা ও সমস্যা সমাধান করা শিখবে, উদ্যোক্তা হতে শিখবে, মূল্যবোধ শিখবে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী আজ রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে সরকার শিক্ষা ব্যবস্থা রূপান্তর করেছে। প্রাকপ্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও মাধ্যমিকে বাস্তবায়ন হবে। শিক্ষার্থীরা আগে মুখস্ত করতো, কিন্তু আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করবে। পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়রে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অভ্ ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপউপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন ও ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..