× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

জেনে নিন রাশিফলে কেমন যাবে আপনার আজকের দিন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
আজকের দিনে কেমনই বা থাকবে
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজকের রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন রাশিফলে কেমন যাবে আপনার আজকের দিন।

মেষ রাশি: ব্যস্ততার মধ্যে থাকলেও আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করে কোনো সৃজনশীল কাজ করতে পারেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে রাখুন। বাড়িতে আসা কোনো অতিথির কাছ থেকে আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে আরও ভালো কাজ করার লক্ষ্যে নিজের কর্মপদ্ধতি পরবর্তন করুন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

বৃষ রাশি: আজকের দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে দুর্দান্ত কাটবে। কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। যাঁদেরকে আপনি পছন্দ করেন তাঁদেরকে উপহার দেওয়া এবং তাঁদের কাছ থেকে উপহার নেওয়ার পক্ষে আজ ভালো দিন। পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। প্রেমের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন সুখের হবে।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা করা হতে পারে। শুধু তাই নয়, আপনার পারফরম্যান্স বিচারের মাধ্যমে আপনি পদোন্নতির সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীরা আজ তাঁদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয় নিয়ে আজ মনোমালিন্য হতে পারে।

কর্কট রাশি: কোনো কাজে আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। আজ আপনি কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কি কি ঘটছে তার ওপর কড়া নজর রাখুন। নাহলে আপনার করা কোনো কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারে। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে বাঁচতে আজ থেকেই সঠিকভাবে অর্থসঞ্চয় করুন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

সিংহ রাশি: কোনো নতুন যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্বে যোগদান করা থেকে বিরত থাকুন। মন এবং শরীর ভালো রাখতে আজ থেকেই ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আপনার প্রেমের জীবনটি আজ দুর্দান্ত হবে। প্রতিটি কাজ করার আগে আজ অবশ্যই মাথা ঠান্ডা রাখুন। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজগুলি করবেন যেগুলি আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। অযথা অর্থব্যয় করবেন না। বিবাহিত জীবন সুখের হবে।

কন্যা রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ থেকেই সচেতন হন। আপনি আপনার আবেগকে আজ নিয়ন্ত্রণে রাখুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। কোনো পুরোনো বন্ধুর সাথে আজ আপনার হঠাৎ দেখা হতে পারে। যার ফলে পূর্বের কিছু স্মৃতি রোমন্থন ঘটবে। লেখালেখির প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে।

তুলা রাশি: কোনো কাজ করার আগে আজ সেই সম্পর্কে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিন। আপনি আজ এমন একজন ব্যক্তির সাথে কথা বলতে পারেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। জমিজমা সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে। আপনার মিশুকে স্বভাব আজ সবাইকে আকৃষ্ট করবে।

বৃশ্চিক রাশি: আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের সদস্যদের সাথে কাটাতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। তবে, আপনার কোনো বেপরোয়া আচরণে আপনার কোনো একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। এই রাশির পড়ুয়াদের আজকে নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো।

ধনু রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, আজ তাঁরা ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন এবং ব্যবসাকে একটি নতুন উচ্চতাতেও পৌঁছে দিতে পারেন। চোখে ছানি রয়েছে এমন রোগীদের আজ দূষিত পরিবেশ এড়িয়ে চলা উচিত। পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শও এড়িয়ে চলুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেটি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে আসবে।

মকর রাশি: আপনি আজ অযথা কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে, সেইসময়ে নিজের মাথা ঠান্ডা রাখুন। ব্যস্ত সময়সূচি থাকা সত্বেও আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ আপনার কোনো মূল্যবান জিনিস ছিনতাই হতে পারে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। প্রেমের জন্য দিনটি ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে স্থির থাকুন। বিবাহিত জীবন সুখের হবে।

কুম্ভ রাশি: আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজগুলি করবেন যেগুলি আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। কোনো অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি আজ কোনো এক বড় সিদ্ধান্ত নিতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে। সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান। এতে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

মীন রাশি: বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের ফলে আপনার মেজাজ আজ প্রভাবিত হতে পারে। প্রতিটি কাজ করার আগে আজ মাথা ঠান্ডা রাখুন। সবার সাথে কথা বলার সময়ে আজ সংযত হয়ে কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি ভালো। আর্থিক দিক থেকেও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ থেকেই অর্থ সঞ্চয় শুরু করুন। বিবাহিত জীবন সুখের হবে।


এ ক্যটাগরির আরো খবর..