× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

সত্যজিৎ দাস

কুলাউড়ায় দুটি ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
শিক্ষা উপকরণ বিতরণ
কুলাউড়ায় দুটি ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মহান ভাষা দিবসকে উপলক্ষ করে ফেব্রুয়ারী মাস ব্যাপী কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি,সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস,স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান।
এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় “শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক “। শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। ‘A picture speaks more then thousand  words’ এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক বৃন্দ। সোমবার (০৬ ফেব্রুয়ারী) ভূকশিমইল ও কাদিপুর ইউনিয়নে এ কার্যক্রম চলে।
ভূকশিমইল ইউনিয়নের হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ফজলুর রহমান,শ্রেণী শিক্ষক সিরাতুল ফেরদৌস,তাহমিনা আক্তার,মাজেদা আক্তার সনি, আসমা বেগম,আফরোজ মুন্নী,মিনি বেগম,ফাহমিদা আক্তার প্রমুখ।
একই ইউনিয়নের মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন জনাব আমিন আলী,ইউপি সদস্য ফজলুর রহমান, শিক্ষক জেসমিন ফাতেমা,আয়েশা বেগম,লাকি চক্রবর্তী,কাবেরী চক্রবর্তী,সোমা চক্রবর্তী প্রমুখ।
কাদিপুর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আতিকুর রহমান আতিক,প্রধান শিক্ষক কিছমত আরা বেগম,শিক্ষক মেহের আক্তার খানম,জাবির হোসেন তরফদার,মমতাজ বেগম,সালমা ইয়াসমিন, জাহেদ হাসান,শিল্পী রাণি প্রমুখ।
একই ইউনিয়নের চুন ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেখা রাণী দাস,প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,শিক্ষক আব্দুল হান্নান,রাহেলা বেগম, সঞ্চিতা রাণী দেব সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..