× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

‘অটিজম লক্ষ্য ২০৩০: স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’ স্লোগানে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের নেতৃত্বে র‌্যালি  বের হয়।

অটিজম শিশু-কিশোর, অভিভাবক, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম শাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখের জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ ও জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী এবিএম শাহাজহান শাহীন, এন-রাশ প্রধান নির্বাহী আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..