× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬টি কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৫১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩০ পরীক্ষার্থী।

এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক।

কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ৩শ ৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৮।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রনব গাইন জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ১শ ৪৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল শতভাগ, তবে আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ২শ ২৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১।

অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্রে ৪শ ৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর,কে,বি,কে হরিশচন্দ্র ইনস্টিটিউট কেন্দ্রে ২শ ৯৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২।

অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১শ ৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭। অধ্যাপক আমানউল্লাহ গাজী জানান, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় (বিএমএ) ভেন্যু কেন্দ্র্রে ১শ ৫৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী।


এ ক্যটাগরির আরো খবর..