× Banner
সর্বশেষ
সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে পাঠ্যপুস্তক উৎসব দিবসে ২ লক্ষাধিক বই বিতরণ- নতুন পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
বই বিতরণ- নতুন পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে।

১ জানুয়ারী সকাল ১০ টায় শিশুদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও বেলা ১১ টায় সপিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত ও আনন্দিত হতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর পর পরই চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েও একই ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।

পৃথক পৃথক ভাবে এই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ইউআরসি ইন্ট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, সাবিহা ইয়াছমিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, রিপোর্টার মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নি¤œ ও উচ্চ মাধ্যমিকসহ ৩০টি সমমানের দাখিল ২৪টি মাদরাসা এবং ১১২টি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষাধিক নতুন বই বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..