× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

ডেস্ক

গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নারী নেত্রী আটক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
nari jamaat

চাঁদপুরের হাজীগঞ্জে অবসরকালীন ছুটিতে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসায় ‘গোপন বৈঠককালে’ জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের ১১ তলার ওই বাসাতে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। চলতি বছর তিনি অবসরকালীন ছুটিতে যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি কর্মকর্তা।

তিনি বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া করতো এবং গোপন বৈঠক হতো। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারীতে রাখে পুলিশ। এরপর রোববার গোপন বৈঠক চলাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রশিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ব্লকের সত্ত্বাধিকারী মো. সফিকুর রহমানের সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তার অফিস সহায়ক (দারোয়ান) মো. সিদ্দিকুর রহমান জানান, ওই বাসায় প্রায় সময় মহিলারা আসা-যাওয়া করতো। তারা কী কারণে আসা-যাওয়া করতো, তা তিনি জানেন না।

এদিকে ওই সময়ে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে অবসরকালীন ছুটিতে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম মুঠোফোনে কথা বলতে বলতে ওই স্থান থেকে সরে যান। পরে তাকে না পাওয়ায় এবং তার মুঠোফোন সংগ্রহ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, সোমবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব জানানো হবে। তবে জামায়াতের নারী কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..