× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

ডেস্ক

হেফাজতের ৭ দফা ঘোষণা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
হেফাজত লোগো

নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ ১৭ ডিসেম্বর রাজধানীতে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া নতুন কর্মসূচিও ঘোষণা করেছে হেফাজত। সেগুলো হলো- দ্রুত জেলা উপজেলা কমিটি গঠন, বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলন এবং রাজধানীতে জাতীয় শানে রিসালাত সম্মেলন করা।

 

হেফাজতের সাত দাবি:

১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

২. নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ইসলাম ও বিশ্বনবী (সা.) কে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।

৪. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৫. শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে।

৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা‘দ কে আসার অনুমতি দেওয়া যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..