× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পাইকগাছায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, শিক্ষক অজিত কুমার সরকার, পঞ্চানন সরকার, জিন্নাতুন্নেছা পান্না, অরবিন্দু হাজরা ও সাংবাদিক আব্দুল আজিজ। বক্তব্য রাখেন শিক্ষার্থী কান্তা রায়, পূজা বসু, দীশা সরকার, অরন্য রায়, প্রেমা রায়, সিথি রায় ও তুর্জা মন্ডল। আলোচনা শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..