× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

পিআইডি

নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর নেই -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই বলে জানিয়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতার বিশ্বকাপের আইটেম গানে তিনিই পারফর্ম করবেন। একটি প্রতিষ্ঠান তাকে বাংলাদেশে এনে অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। সে জন্য আমরা অনুমতি দিয়েছি। যদি ভ্যাট বা ট্যাক্স আদায়ের কোনো বিষয় থাকে, সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তাদের নেই।

তিনি আরও বলেন, আমরা যেহেতু অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দিয়েছি। সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..