× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

ভাতুরীয়া গ্রামে শ্যামা মায়ের পূজা ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত-২০২২

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
অষ্টকালীন লীলা কীর্তন

ফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুড়ীয়া গ্রামের সার্বজনীন পূজা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে শ্যামা মায়ের পূজা ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ভাতুরীয়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর শনিবার ভাতুড়ীয়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে পূজা কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভোর থেকে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়ে ৩০ অক্টোবর রোববার শেষ হয়।

অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের রাধা বল্লব সম্প্রদায় এর মিতা মন্ডল, বগুড়ার শ্রী রুপ মঞ্জুরী সম্প্রদায় এর ভ্রান্তী রানী সরকার ও নওগাঁ জেলার অনুপমা রায়ের দল।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জাামন মুরাদ , মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, ইউ.পি. সদস্য মোস্তফা শেখ, পূজা কমিটির সাধারন সম্পাদক সমরেশ মালো, উপদেষ্টা মন্ডলীর সদস্য অনিল কুমার মালো,অরুন বিশ্বাস, তপন দে, অসিত কুমার সরকার, তপন কুমার বিশ্বাস, পবিত্র কুমার বিশ^াস প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায় উপস্থিত থেকে লীলা কীর্তন অনুষ্ঠান শ্রবন করেন। ২৪ অক্টোবর শ্যামা মায়ের পূজার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অষ্টকালীন লীলা কীর্তনে শতশত নারী-পুরুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কীর্তন শ্রবন করেন ও ঈশ্বরের আরাধোনায় বিলিয়ে দেন ভক্তবৃন্দ। পরিশেষে চন্দনা নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে পূজা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..