× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

আজ বিশ্ব পোলিও দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
বিশ্ব পোলিও দিবস

আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। পোলিওমাইলাইটিসের বিরুদ্ধে টিকা আবিষ্কারক জোনাস সালকের জন্মবার্ষিকী স্মরণে ও এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে গোটা পৃথিবীতে পালিত হয় বিশ্ব পোলিও দিবস।

চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়। সারাবিশ্বে এক সময়ে ত্রাস ছিল এই রোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা আবিষ্কৃত হওয়ায় বেঁচে যায় বহু প্রজন্ম। তবে এখনো কোথাও কোথাও এই রোগটি রয়ে গেছে।

রোটারি বাংলাদেশ পোলিও প্লাস কমিটির তথ্যমতে, পৃথিবী থেকে পোলিও নির্মূল হলেও এখনো দুটি দেশে ১শ’ শিশু পোলিও আক্রান্ত আছে। দেশে ১৯৭৯ সাল থেকে পোলিও টিকা কার্যক্রম শুরু হয়। তবে পোলিও নির্মূলের জন্য নিরবচ্ছিন্নভাবে আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক টিকা দিবস ধারাবাহিকভাবে পালন শুরু হয় ১৯৯৫ সাল থেকে। সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে রোটারি ক্লাবের স্বেচ্ছাসেবী কর্মসূচি, নানা শ্রেণি ও সংগঠন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ পোলিওমুক্ত হয় ২০০৬ সালে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পোলিওমুক্ত বাংলাদেশের বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে ২০১৪ সালের ২৭ মার্চ।

সাধারণত ৫ বছরের কম বয়সি শিশুরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। এ ভাইরাসে আক্রান্ত হলে আরোগ্য লাভের সুযোগ নেই। আক্রান্ত হওয়ার অনেক লক্ষণের মধ্যে গুরুতর লক্ষণ হলো- জ¦র, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গুত্ব। আক্রান্তের হার বেশি হলে নানা জটিলতাসহ মৃত্যুও হয় এই রোগে।


এ ক্যটাগরির আরো খবর..