× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ডেস্ক

ত্বকে বলিরেখার কারণ ও প্রতিকার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
ত্বকে বলিরেখা

সঠিক যত্নের অভাবে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। বয়স যত বাড়তে থাকে, বলিরেখার সমস্যাও তত গুরুতর হতে থাকে। তবে শুধু বয়সের জন্যই যে বলিরেখা হয় তা কিন্তু না, আমাদের দৈনন্দিন এলোমেলো জীবনযাপনের জন্যও এ রকম সমস্যা দেখা দিতে পারে।

ত্বকের এই অনাকাঙ্ক্ষিত দাগের জন্য অনেকেই হীনমন্যতায়ও ভুগে থাকেন। তবে ত্বকে বলিরেখার কারণ জানা থাকলে তা থেকে প্রতিকার পাওয়াও অনেক সহজ হয়ে যায়।

ত্বকে বলিরেখা দেখা দেওয়ার কারণগুলো-

নিয়মিত পরিচর্যার মাধ্যমে ত্বক সুস্থ রাখা যায়। প্রতিদিন ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিংয়ের সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। তবে অনেকেই ত্বকে সকল পরিচর্যা করলেও ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলে যান। যার কারণে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, চোখের চারপাশে সব থেকে বেশি বলিরেখার সমস্যা দেখা দেয়। আর শুষ্ক ত্বকে বলিরেখার সমস্যা বেশি হয়। তাই ত্বককে নিয়মিত ময়শ্চারাইজড করতে হবে।

সারাদিনের অনেকটা সময় রোদের মধ্যে থাকা হলে বলিরেখার সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকে বলিরেখা হয়। তাই রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা দরকার।

ধূমপান স্বাস্থ্যের ক্ষতির সঙ্গে সঙ্গে ত্বকেরও মারাত্মক ক্ষতি করে। অধিক পরিমাণে ধূমপানের ফলে বলিরেখার সমস্যার সঙ্গে ত্বকে অকালে বয়সের ছাপ পড়ে যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দৈনন্দিন খাবারের তালিকায় পুষ্টিকর খাবার না থাকার কারণেও ত্বকে বলিরেখার সমস্যা হয়। খাবারেরে তালিকায় টাটকা ফল ও শাকসবজি রাখার পাশাপাশি ভাজাপোড়া খাবার বাদ দিতে হবে।

এ ছাড়াও সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া দরকার। পানি পানে শরীরের রক্ত সরবরাহ ও সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..